লেখক : আলী মুহাম্মাদ শাওকী
প্রকাশনী : সালাফি দাওয়াহ প্রকাশনী
বিষয় : আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
অনুবাদক : ইব্রাহিম হাসান,ওয়াসিম আকরাম
পৃষ্ঠাসংখ্যা : 144, কভার : পেপারব্যাক
“ফেসবুক পর্দার আড়ালে গুনাহের জগৎ” বইটি শুধু ফেসবুকের নেতিবাচক দিক নিয়েই নয়, বরং এর আড়ালে লুকিয়ে থাকা নেকি অর্জনের পথগুলোও পাঠকের সামনে উন্মোচিত করেছে। আজকের যুগে ফেসবুক যেমন গুনাহ ও বিভ্রান্তির দরজা খুলে দিয়েছে, তেমনি সঠিকভাবে ব্যবহার করলে এটি হতে পারে সবচেয়ে বড় দাওয়াতি প্ল্যাটফর্ম। এই বইয়ে তুলে ধরা হয়েছে:
কীভাবে ফেসবুককে ইসলামের দাওয়াতের মাধ্যম বানানো যায়, ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানো এবং ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করার মূলনীতি কি? মেসেঞ্জারে চ্যাট করার শরয়ী পদ্ধতি কি? লাইক শেয়ার কমেন্ট করার শরয়ী পরামর্শ কি? ভালো কাজ ছড়িয়ে দেওয়া, ইলমের প্রচার ও মানুষের হেদায়েতের জন্য ফেসবুক ব্যবহারের গুরুত্ব, গুনাহ থেকে বাঁচার কৌশল ও সময়কে কল্যাণে কাজে লাগানোর দিকনির্দেশনা ,এই বইটি এক অনন্য দৃষ্টিকোণ থেকে ফেসবুকের ভালো ও খারাপ উভয় দিকের পর্দা উন্মোচন করেছে। ফেসবুকে গুনাহের প্রচলিত রূপ ও তার ক্ষতিকর প্রভাব। কিভাবে ফেসবুক গুনাহের অন্ধকার জগতে রূপ নিতে পারে। একই সাথে কিভাবে এটি দাওয়াহ ও কল্যাণের ময়দানেও পরিণত হতে পারে তা আলোচনা করেছে। বাস্তব উদাহরণ ও কুরআন-সুন্নাহ ভিত্তিক বিশ্লেষন, তরুণদের জন্য একটি জরুরি ও চেতনা জাগানিয়া বই।
ইত্যাদি…বইটি পাঠকদের সামনে বাস্তব অভিজ্ঞতা ও ইসলামী দৃষ্টিকোণ থেকে পরিষ্কার করে দিয়েছে ফেসবুক হতে পারে গুনাহের ক্ষেত্র, আবার নেকির ভাণ্ডারও; বিষয়টি নির্ভর করে ব্যবহারকারীর উদ্দেশ্য ও নিয়তের উপর। তরুণ প্রজন্ম, দাওয়াতি কর্মী এবং সাধারণ ব্যবহারকারীদের জন্য এটি একটি দিকনির্দেশনামূলক বই, যা ফেসবুককে সঠিকভাবে কাজে লাগানোর প্রেরণা জোগাবে।





Reviews
There are no reviews yet.